• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ফেনীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আবারো নতুন কমিটি ঘোষণা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১২০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত ১১ সদস্যের কমিটি অনুমোদন দেন।

অনুমোদনের চিঠিতে উল্লেখ করা হয়, রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ (প্রেসিডেন্ট’স অর্ডার নং. ২৬ অব ১৯৭৩) এর ৯৮(১) এর প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে ১৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস মেয়াদের জন্য ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হলো।

কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক সাইফুল ইসলাম চেয়ারম্যান রয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ মিষ্টার ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরদক্ষিনের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ সেক্রেটারি হয়েছেন। সদস্যদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, এবিপার্টির সদস্য সচিব মুহাম্মদ ফজলুল হক, সাইবার ইউজার দলের যুগ্ম-সম্পাদক ডা. জিয়া উদ্দিন লাভিম, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রশিদ আহমদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক মোতাহের হোসাইন তুহিন, দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আবদুল্লাহ আল যোবায়ের।

উল্লেখিত এ্যাডহক কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (অর্থ্যাৎ ১৩ ডিসেম্বর ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্রের আর্টিকেল ৯৮(৩) এর বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন, যার মেয়াদ আর্টিকেল ৯৮(৪) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।

রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সহকারি পরিচালক আবদুল মান্নান নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/