• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

মঠবাড়িয়ায় বিএনপির পদযাত্রায় হামলা-অগ্নিসংযোগ: আ.লীগের ৩ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

মোঃ শামীম হোসাইন / ২৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগের ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গুলিসাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহমেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার টিয়ারখালী বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে পদযাত্রা চলাকালে আসামিরা হামলা চালায়। এসময় গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বিএনপির বহু নেতাকর্মী আহত হন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/