• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ফেনী সফরে ম্যাগপাই গ্রুপের এমডি আরিফুর রহমান

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৩৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

১২ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর ফুলগাজী আনন্দপুর এসেছেন ম্যাগপাই গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও বাংলাদেশ গার্মেন্টসের ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক বেগম খালেদা জিয়া পরিবারের সদস্য মজুমদার আরিফুর রহমান।

ফেনী এই বিশেষ সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেন।

তিনি প্রথমে শহীদ ইশতিয়াক আহাম্মদ শ্রাবণের কবর জিয়ারত করেন এবং ফুলগাজীর আনন্দপুরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এরপর তিনি ছাগলনাইয়া উপজেলায় গিয়ে উপজেলা বিএনপির সভাপতি নূর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে তিনি ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবেদীন ভি পির নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ভি পি জয়নাল আবেদীন বলেন, “আরিফের বাবা নান্টু মজুমদার আমার সহপাঠী ছিলেন। আমরা একসাথে পড়াশোনা করেছি এবং রাজনীতিতেও পাশাপাশি ছিলাম। শুধু তাই নয়, আরিফের মা আমার বোনের মতো। তাই আরিফকে আমি নিজের পরিবারের সদস্য মনে করি।”

তিনি আরও বলেন, “রাজনীতির দীর্ঘ পথচলায় আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। বাপ-দাদার দেওয়া বহু সম্পদ বিক্রি করেছি। তবে আমি গর্বের সঙ্গে বলতে চাই—নান্টু মজুমদার ছিলেন একজন সৎ ও নির্লোভ মানুষ। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নান্টু ভাইয়ের পরিবারের সহযোগিতা আশা করছি। আমি সবসময় আরিফ ও তার পরিবারের পাশে থাকব।”

স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, পারিবারিক সখ্যতা ও সংযোগ ফেনীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/