• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৪৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১০টাই জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ ও সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব সমীর কুমার হালদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান শেখর সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক তপন বিশ্বাস, সদস্য সচিব প্রহল্লাদ সরকার ও চন্দন বসু।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মজিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতায় সব ধর্মের মানুষের অবদান রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের সম্মিলিত ত্যাগের ফলেই আজকের স্বাধীন বাংলাদেশ। তিনি আরও বলেন, বিএনপি সর্বদা সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপির দল শিখিয়েছে ধর্ম যার যাই হোক কারও আনন্দ উৎসবের বিঘ্ন ঘটানো যাবেনা। সবার যার যার স্থান থেকে সহযোগিতা করতে হবে। সবশেষে তিনি আরও বলেন, আমাদের বিএনপির কর্মীদের নিয়ে প্রতিটা পূজা মন্দিরে কমিটি গঠন করে সুন্দর ভাবে এই পূজা উদযাপন করা হবে। বিগত সময়ের চেয়ে এবারের পূজা আনন্দ মুখর পরিবেশে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/