বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ভিপি জয়নাল আবদীন বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা পরিষদের সামনে গেট সংলগ্ন ০৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক বাহার উদ্দিন বাহার।
উক্ত অনুষ্ঠানে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম হেলাল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল জুলফিকার আলির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঞাঁ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
https://slotbet.online/