• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের কাছে মামুনুল হকের সালাম পৌঁছাতে এসেছি : জুবায়ের খান

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা জুবায়ের খান বলেছেন, চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের কাছে আল্লামা মামুনুল হকের সালাম পৌঁছাতে এসেছি। দলমত নির্বিশেষে সবাই আল্লামা মামুনুল হকের নাম শোনামাত্রই আন্তরিকতার সঙ্গে আমাদের কাছে টেনে নিচ্ছেন। এখন পর্যন্ত সর্বসাধারণের ব্যাপক সাড়া পেয়েছি, আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা-২ আসনে নির্বাচিত হলে কৃষকদের স্বার্থরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। চুয়াডাঙ্গা কৃষি প্রধান জেলা। কৃষকদের পাশে থেকে ন্যায্যমূল্য নিশ্চিত ও তাদের অধিকার রক্ষায় আমরা কাজ করব ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন, দর্শনা থানা ও কুড়লগাছি এলাকায় রিকশা প্রতীকের প্রচারণায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জুবায়ের খান আরও বলেন, তরুণ সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে দুর্নীতি দমন করে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি প্রতিশ্রুতি দেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস কাজ করবে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন এবং ভোটারদের কাছে দলের নীতিমালা ও অঙ্গীকার তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন দলটির চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদীয় প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা শেখ সাদী ও মাওলানা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/