আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি:ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং হাবিব ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে পরিচালিত এ বাজার তদারকি অভিযানে সহযোগিতা করেন কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আলমগীর কবির। আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
https://slotbet.online/