• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেফতার ২ জন

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ১২৩ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ওয়ান এক্সব্যাট এর মাস্টার এজেন্ট শুভংকর কুমার দাস (২৩) এবং তার সহযোগী হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল , ৫ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক সামসুদ্দোহার নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক সৌমিত্র সাহা, মুহিদ হাসান, সহকারী উপ-পুলিশ পরিদর্শক রজিবুল, রমেন ও আরিফসহ একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর দাসপাড়ারা এলাকার শ্রী দয়াল দাস এর ছেলে শুভংকর কুমার দাস (২৩) ও দামুড়হুদার ডুগডুগি এলাকার সাহাদৎ ওরফে সাধুর ছেলে মোঃ হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (২৫),

এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান স্মার্টফোন ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়েছে। ফোনগুলো পর্যালোচনায় দেখা যায়, সেগুলোতে 1xBet, Reddy, MelBet, MobCash, Telegram, Binance, bKash, SellFin, Nagad এবং Rocket অ্যাপস সক্রিয় অবস্থায় ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শুভংকর কুমার দাস ওয়ান এক্সব্যাট জুয়ার প্ল্যাটফর্মের মাস্টার এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দামুড়হুদা ও আশপাশের এলাকার উঠতি বয়সী তরুণদের টার্গেট করে তাদের ফোনে জুয়াসংক্রান্ত অ্যাপ ইনস্টল করে দিতেন এবং একাউন্ট খুলে জুয়া খেলায় উৎসাহিত করতেন। পরবর্তীতে তাদের মাধ্যমে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) যেমন বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে অর্থ লেনদেনের মাধ্যমে জুয়া পরিচালনা করতেন। এ অর্থ বিদেশে স্থানান্তর করা হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/