• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কাজিপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো নেতাকর্মীর ঢল

মোঃ ইয়াছিন আলী , সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩১৩ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর এ ধরনের শোভাযাত্রা আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিলো ভিন্ন রকম উচ্ছ্বাস।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢোল-বাদ্য, রঙিন পোশাক, টুপি, নাচ ও নানা আয়োজনে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রস্তুত কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। দীর্ঘদিন পর এ ধরনের আয়োজনে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং পুরো শহর মুখরিত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/