• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মো তুহিন মোল্লা ; নড়াইল জেলা প্রতিনিধি : / ৩০০ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। তবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার থানা এলাকার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াগাতী থানার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার পাশ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন ডোবায় থাকা কচুড়িপানার মধ্যে অর্ধ গলিত একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন নড়াগাতী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে ডোবার কচুড়িপানার ভেতর থেকে অজ্ঞাত অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করেন। পুলিশ জানায়, এটি একটি কিশোরীর মরদেহ যার আনুমানিক বয়স ১৬ থেকে ১৭ বছর। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি একটি কিশোরীর যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/