• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

জনগণ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে: বিএনপি নেতা সেলিম রেজা

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ প্রতিনিধি / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলা কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা বলেছেন, “জনগণ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে। কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার নানা প্রচেষ্টা চালালেও তাতে কোনো লাভ হবে না। জনগণ মাঠে নেমে পড়েছে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাজনৈতিক মাঠকে প্রাণবন্ত করছে এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হয়েছে।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের উদগাড়ী বাজার ও আশপাশের গ্রামে গণসংযোগ, ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও দৃঢ় ও জনগণের কাছে উৎসবমুখর করে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রকে সুসংহত করতে হবে।”

সেলিম রেজা জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সমাজব্যবস্থা, মানবিক দিক ও সামাজিক পরিবেশ সুস্থভাবে গড়ে তুলতে একটি নির্বাচিত সরকার অপরিহার্য। গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে বিএনপি শক্তি সঞ্চয় করতে পারেনি। কিন্তু আজকে তারেক রহমানের নেতৃত্বে আমরা আশাবাদী—সংগঠনকে শক্তিশালী করে গণতন্ত্রের ভিতকে মজবুত করব।”

এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাজী আবু বকর সিদ্দিক, গান্ধাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেলিম রেজা বলেন, “সংগঠন শক্তিশালী হওয়া মানেই তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া। সংগঠন শক্তিশালী হওয়া মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হওয়া। আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে গণতন্ত্রের ভিতকে মজবুত করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/