• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামনগরে ছেলের হাতে মা, বোন কে হত্যা ঘটনায় আদালত দু’ জনকে কারাগারে প্রেরণ করেন

শাহাদাত কামাল শাকিল / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ২১নং ওয়ার্ডে “শহরতলী” রামনগর এলাকায় নিজ সন্তানের হাতে, মা – বোন নিহতের ঘটনা আজ সোমবার (১ সেপ্টেম্বর) মা,বোনের হত্যাকারী স্বামী স্ত্রী তাদের দু’জনকে আদালত কারাগারে প্রেরণ করেন। গতকাল রবিবার ৩১ শে আগষ্ট দুপুর ২ টার সময়ে কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডে রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, রামনগর এলাকায় মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম( ৬৫) মেয়ে আয়েশা আক্তার শিল্পী ( ৩২)।এলাকার বাসিন্দারা জানান, খবর পেয়ে প্রথমে আমরা মা, মেয়ের হত্যাকারী লুৎফা বেগম এর ছেলে,শাহিন আলম (৪২) কে আটক করি পরে তার বড় মেয়ে, শারমিন সুলতানা তাকে তার শুশুর বাড়িতে থাকায় ফোন করে,জানাই। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো: সেলিম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন খবর পেয়ে পুলিশ ঘটনার স্হলে গিয়ে দেখেন মা, মেয়ের লাশ একটি কক্ষে পড়ে আছে ও এলাকায় বাসী ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।গ্রেফতারকৃত শাহিন আলম, বাড়ির পাশে একটি দোকান দিয়ে সংসার চালাতো। পুলিশ অভিযুক্ত ছেলে শাহিন ও স্ত্রী লাকী কে,জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।তিনি আরো জানান যে, লুৎফা বেগম ও তার মেয়ে আয়েশা আক্তার (শিল্পী) অভিযুক্ত ছেলে শাহিন ও তার স্ত্রী লাকী সঙ্গে দীর্ঘ দিন ধরে পারিবারিক মতবিরোধ চলছিল তদন্ত চলছে কিভাবে হত্যা করছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বলতে পারবো,লাশ উর্দ্বারের সময় প্রাথমিক ভাবে কোনো আলামত পাওয়া যায়নি কিভাবে হত্যা করছে ।এইদিকে নিহতের বড় মেয়ে শিউলি আক্তার গতকাল তার ভাই ও ভাবী, লাকী সহ দু’জনকে আসামি করে থানায় হত্যা মামলায় দায়ের করেন। তিনি এই প্রতিবেদককে বলেন, কান্না জড়িত কণ্ঠে,আমার বাবা নেই মা – ছোট বোন ভাইয়ের সাথে একই ঘরে থাকতেন আমার ভাই শাহীন আলম,তার স্ত্রী লাকী মিলে সম্পত্তির জন্য লোভে তাদের দুজন কে গতকাল হত্যা করেন কোন সন্তান আর যেন এসব বর্বর হত্যা না ঘটায়, আমি আমার মা – বোনের হত্যার সুষ্ট তদন্তের বিচার চাই। আজ সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এ এস আই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ খাঁজু মিয়া আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সদর দক্ষিণ কোর্ট পরিদর্শক, হুনুফা আক্তার নিশ্চিত করেন যে আসামি দু’জনকে, কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত -৪ এর ম্যাজিষ্টেট জনাব মোহাম্মদ বেলাল হোসেন, স্বামী-স্ত্রী দুজনকে কারাগারে প্রেরণ করেন, এবং রিমান্ড শুনানি পরবর্তী তারিখে ধার্য করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/