• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নড়াগাতীতে নাশকতা মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১৮১ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

নড়াইলের নড়াগাতীতে দুটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি শওকত চৌধুরীকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে নড়াগাতী থানা পুলিশের এসআই মতিয়ার রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসতবাড়ির পাশ থেকে তাকে আটক করেন।

গ্রেফতার শওকত চৌধুরী নড়াগাতী থানার দেবদুন গ্রামের মৃত মুজিবুর চৌধুরী ওরফে গিরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নড়াগাতী থানা বিএনপির সহসভাপতি নওশের আলী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক সরাফত আলী সবো বাদী হয়ে দুটি নাশকতা মামলা দায়ের করেন। এসব মামলায় সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, কাজী সরোয়ার, খান শামীম রহমান, সালাউদ্দিন বসির, আলাউদ্দিন চৌধুরী, শওকত চৌধুরী, ফোরকান মোল্লাসহ একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত এক আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/