• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নড়াইলের লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটকের ভিডিও ফেসবুকে আপলোড হওয়ার সাথে সাথেই জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা: আব্দুর রশিদ ওই ক্লিনিক এর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার সাথে সাথেই ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টায় জেলা সিভিল সার্জন ডা:আব্দুর রশিদ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত কে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।
এসময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রশান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে “টিকটক” করে টিকটকে আপলোড করেন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়। এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।
এ নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্লিনিকের অপারেশন থিয়েটার জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা:আব্দুর রশিদের নির্দেশে সিলগালা করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, ‘অপারেশন থিয়েটারে কোন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/