• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেফতার, মুক্তিপণের টাকা উদ্ধারঃ কে,এম,পি

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

জনৈক আক্কাস আলী শেখ শপিং ব্যাগের ব্যবসায়ী। গত ১৬ আগস্ট ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অপহরণকারী চক্র শপিং ব্যাগ বিক্রয়ের কথা বলে জিরোপয়েন্ট মোড়ে ভিকটিমের সাথে দেখা করে। পরবর্তীতে ব্যবসায়িক কথা বার্তা বলে একটি ভ্যান যোগে শিকদার মার্কেটের সামনে নিয়ে যায়। ভ্যান চালক চলে গেলে নিকটে অবস্থানরত অন্যান্য অপহরণকারীরা ভিকটিম আক্কাস আলী শেখকে জোরপূর্বক ছুরি, চাকু দিয়ে প্রাণ নাশের ভয় দেখিয়ে শিকদার মার্কেটের বিপরীতে জনৈক রুবির বাসায় নিয়ে যায় এবং একটি কক্ষে আটক রেখে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণ দিতে অস্বীকার করলে অপহরণকারীরা দেশীয় অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখাতে থাকে। পরবর্তীতে ভিকটিম আক্কাস আলী প্রাণের ভয়ে ১ লক্ষ ৭৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। পরবর্তীতে মুক্তিপণের অর্থ পেয়ে অপহরণকারীরা ১৭ আগস্ট সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় মোটর সাইকেলযোগে ভিকটিম আক্কাস আলীকে বাইপাস রোড দিয়ে সোনাডাঙ্গা অভিমুখে কিছুদুর গিয়ে নামিয়ে দিয়ে চলে যায়।

এই ঘটনায় ভূক্তভোগী আক্কাস আলীর এজাহারের প্রেক্ষিতে হরিণটানা থানার মামলা নং-০৭, তাং-১৮/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু হয়। তৎপ্রেক্ষিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাতে হরিণটানা থানাধীন শিকদার মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণকারী ১) সুফিয়া বেগম (৩৭), পিতা-মোঃ শফিক মোড়ল, সাং-রাজঘাট, নতুন রাস্তা, থানা-ফুলতলা, জেলা-খুলনা এবং ২) রুবি বেগম (৪৭), স্বামী-অজ্ঞাত, সাং-শিকদার মার্কেটের বিপরীতে, থানা-হরিণটানা, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদের হেফাজত হতে মুক্তিপণের ৪৭ হাজার ৫০০ টাকা, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অপহরণের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী অপহরণকরীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/