• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শার্শায় ধর্ষণ থেকে বাঁচতে’ ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন করলেন ভুক্তভোগী, ধর্ষক আটক

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন / ৮৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

যশোরের শার্শা উপজেলায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন দেবর মফিজুল ইসলাম (৪৫)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মফিজুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন মফিজুল ইসলাম। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দেন। মারাত্মক জখম অবস্থায় মফিজুল চন্দনপুর গ্রামে এক পল্লী চিকিৎসকের কাছে যান এবং পুরুষাঙ্গে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও তার ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরেও আবার এমন ঘটনায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

ঘটনার বিষয়ে ভাবি বলেন, প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। আমি বাধ্য হয়ে এ কাজ করেছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিম মঙ্গলবার (১২ আগস্ট) রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সোমবার সকালে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মফিজুলকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/