নওগাঁর বরেন্দ্র অধ্যুষিত জনপদ শস্য ভান্ডার খ্যাত নওগাঁর পত্নীতলা উপজেলায় মাঠে মাঠে আউশ ধানের ক্ষেত সবুজের সমারোহে শোভা ছড়াচ্ছে। কৃষক শ্রমিকরা আউশ ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আউস মৌসুমে প্রায় ৬ হাজার ৬শ ৬০ হেক্টর জমিতে আউস ধান চাষ করা হয়েছে।
এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৪৮,৫৬,৯৮সহ স্থানীয় বিভিন্ন জাতের আউশ ধান চাষ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার নাদৌড়, পদ্মপুকুর, কাঞ্চনসহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আউশ ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা।
উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক অনিল চন্দ্র মহন্ত (৫৬) জানান,তিনি এবচর প্রায় ৫ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন।ফলন ভালো পাবার জন্য বালাইনাশক প্রয়োগ করছেন। সার কিটনাষক জমি চাষাবাদ রোপন খরচ সবই বেশী তাই আউশ ধান চাষে এ বছর খরচ বেশি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন, ধাের গাছ ভাল হয়েছে শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে আউশ ধানের ফলন এবার ভালো হবে।
নওগাঁ #
https://slotbet.online/