আজ রবিবার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশে মোট মৃত ভোটার হিসেবে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। পাশাপাশি নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নাগরিক।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, সারা দেশের উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের তথ্য ভুল রয়েছে, তারা আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করতে পারবেন।
তথ্য সংশোধন, নাম অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য ত্রুটি-বিচ্যুতি সংশোধনের জন্য আবেদন করতে হবে নির্ধারিত ফরমে (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪)। এ আবেদন গ্রহণ করা হবে ২১ আগস্ট পর্যন্ত।
উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারগণ ২৪ আগস্টের মধ্যে আবেদন নিষ্পত্তি করবেন। সব কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বর্তমান ভোটার সংখ্যা:হালনাগাদ কার্যক্রম শেষে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।
এছাড়া, যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও জাতীয় সংসদ নির্বাচনের আগে চূড়ান্ত তালিকায় ভোটার হিসেবে যুক্ত হবেন বলে জানিয়েছে ইসি।
https://slotbet.online/