• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ / ২০৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন কে হত্যার বিচার সহ সকল সাংবাদিকের কর্মক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন কালে হুমকি, হামলা -মামলা, হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শনিবার (৯ আগষ্ট ) সকাল সাড়ে এগারোটায় ঝিনাইদহ প্রেস ইউনিটি কর্তৃক আয়োজিত ঝিনাইদহ পায়রা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রেস ইউনিটির সভাপতি মোঃ সাইদুল এনাম পল্লব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব এর জেলা প্রতিনিধি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি স্বপন মাহমুদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি শাহ নুর আলম, সাংবাদিক লালন মন্ডল, বাসদ ও ঝিনাইদহ জেলা সমন্বয়ক এ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ,সামাজিক আন্দোলনকারী রেল আব্দুল্লাহ,সাংবাদিক সবুজ মিয়া, গ্রামের কন্ঠ পত্রিকার প্রতিনিধি বাবলু মিয়া, দৈনিক নিরপেক্ষ এই আমার দেশ, ঢাকা ট্রিবিউন পত্রিকার প্রতিনিধি আবুল হাসান,কালীগঞ্জ প্রেস ইউনিটর সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:আবুল কালাম ,তরিকুল ইসলাম তারেক, আরিফ হোসেন, সাংবাদিক মিশুক মুনীর, আব্দুস সালাম, আজকের জনবাণীর প্রতিনিধি এনামুল খন্দকার,সাংবাদিক লতা, সাংবাদিক শাহিন রেজা, আসাদুজ্জামান আসাদ, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহীন রেজা,সহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/