দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিরল শহিদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য এবং দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ আব্দুল বাকী’র সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য, জেলা প্রচার দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশে^রুল ইসলাম, বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। এই আদর্শকে আমরা বুকে লালন করি ধারণ করি। আমরা গত ১৫ বছর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততাকে ধারণ করে তার ত্যাগকে ধারণ করে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম করে গত ৫ই আগস্ট সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি।
তিনি আরও বলেন- যারা রাজনৈতিক সুবিধাবাদিতা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত একদশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন, চাকরি-বাণিজ্য বা প্রশাসনিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।
https://slotbet.online/