ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দিয়ে, সভাপতি কে পুলিশের দ্বারা গ্রেফতার করে, মোটরসাইকেল বেঁধে গোটা শহর ঘুরানোর হুমকি দাতা রানীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা কৃষক দল।
শনিবার ৯-ই আগস্ট আনুমানিক রাত ৯ টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল স্বাক্ষরিত এক বহিষ্কার পত্র জারির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশে আদেশে জানানো হয়,অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: মাসুদ রানা কে সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত নেতার কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
জানা গেছে, সম্প্রতি উপজেলার আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। তার ওই ধারাবাহিকতায় কয়েকজন সাংবাদিক সরজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রানীশংকৈল প্রেস ক্লাবসহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এই কৃষক দল নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা অডিওতে মাসুদ রানাকে বলতে শোনা যায়, আমি হলাম সেই রকম ব্যক্তি এমন লাথি মারা শুরু করব শিবদিঘী (রাণীশংকৈল) প্রেসক্লাবের গুষ্টি সহ সাফ করে দিব। আমি আশরাফুল কে ধ্বংস করে দিব। আশরাফুল কে পুলিশের দ্বারা গ্রেফতার করে আমার মোটরসাইকেলের পিছনে বাইন্ধা গোটা শহর ঘোরানোর ক্ষমতা আমি রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে বিষয়টি ঠাকুরগাঁও জেলা কৃষকদলের নজরে আসে। আর তারই প্রেক্ষিতে তৎক্ষণাৎ জেলা কৃষক দল অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রানীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো: মাসুদ রানা কে সকল পদ থেকে বহিস্কার করেন।
এ বিষয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকান্ড করতো এই মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্ক মুক্ত হলো। এধরনের ব্যক্তি যাতে বিএনপির কোনো স্থানে জায়গায় না পায় তার উদাত্ত আহ্বান রইলো।
https://slotbet.online/