• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে কালিয়া উপজেলা বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১০১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলা বিএনপির একাংশ আওয়ামী লীগ সরকারের পতন (গণঅভ্যুত্থান) বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রবি, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম মাহিন, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, পৌর কাউন্সিলর ইকরামুল হক ইকরাম, পৌর কাউন্সিলর জুয়েল সরদার, হায়দার আলম, যুবদল নেতা গোলাম মশরুর পল্টু, শ্রমিকদল নেতা মোল্যা বখতিয়ার হোসেনসহ নড়াগাতী থেকে অধ্যাপক বি এম নাগিব হোসেনের পহ্ম থেকে বহু BNP নেতা কর্মী এ বিজয় মিছিলে অংশ গ্রহন করে।

ছোটকালিয়া মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণঅভ্যুত্থান দিবসের চেতনা হলো স্বৈরাচার ও একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। তারা দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে। এ সময় তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণঅভ্যুত্থান দিবস বিভিন্ন সময়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের বৃহত্তর জাগরণের প্রতীক হিসেবে পালন হয়ে আসছে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থান তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের পতনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠিত করে। বিএনপির নেতারা এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনকেও গণঅভ্যুত্থানের বিজয় হিসেবে তুলে ধরছেন।

সমাবেশে নেতারা অভিযোগ করেন, গত ক্ষমতাসীন দলের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, বিরোধী দলীয় নেতাকর্মীরা হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।
আজ তেমনি করে জাহাঙ্গীর বিশ্বাসের দলের লোক হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছেন বর্তমান কালিয়াপৌরসভার সেক্রেটারি ও অন্যান্য ছয়জনকে। এ সম্পর্কে তারা বলেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণঅভ্যুত্থানের চেতনা ও আদর্শকে সামনে রেখে কালিয়া উপজেলার রাজনীতি সুন্দর ও সুস্থভাবে চালিয়ে যেতে হবে।
এবং দ্রুত এই সাতজনের নামে মিথ্যা মামলা তুলে নেয়ার জন্য বলেন।।।

কালিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,য় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/