• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জামায়াত সমর্থিত জহুরুল ইসলামকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এদিন কমিটির সভা চলাকালীন উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে জামায়াতের ৯ জন এবং বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হন। আহত বিএনপি নেতাকর্মীরা হলেন—কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।
অন্যদিকে, আহত জামায়াত নেতারা হলেন—জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী।

সবাইকে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে সেখানেও পরিস্থিতি শান্ত ছিল না। দুপুর ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবারও দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য রোগী ও স্বজনরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “স্কুল কমিটি গঠন নিয়ে চার মাস আগে থেকেই বিরোধ চলছিল। বৃহস্পতিবার ওই বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।” তিনি আরও জানান, এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/