• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

কুমিল্লা-৯ আসন পুনর্বহাল রেখে নতুন খসড়ায় ঘোষিত সীমানা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপি নেতাকর্মীরা

শাহাদাত কামাল শাকিল / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কয়েক হাজার সমর্থক বুধবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় অন্তত এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখা হয়।

গত ৩০ জুলাই কমিশনের আসন পুনর্বিন্যাসের খসড়ায় সারা দেশে যে ৩৯টি আসনের পরিবর্তিত খসড়া প্রকাশ করা হয়েছে তার মধ্যে ছয়টি কুমিল্লা জেলার।

এর মধ্যে কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনটিকে পুনর্বিন্যাস করে চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে এবং লাকসামের সাথে লালমাই উপজেলাকে রেখে কুমিল্লা-৯ আসন ঘোষণা করা হয়েছে। এই খসড়া প্রকাশিত হওয়ার পর থেকেই বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও তার সমর্থকরা বিক্ষোভ ও নানান প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই মধ্যে কুমিল্লা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।

কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউছুফ আলী মীর পিন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/