• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‌্যালিতে মানুষের ঢল

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৯৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় র‌্যালি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী উজির আলী হাইস্কুল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন স্বাধীন চত্বরে গিয়ে শেষ হয়।

এ র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে যোগ দেন, যাদের পদচারণায় র‌্যালিটি এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।

র‌্যালিকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন উজির আলী হাইস্কুল মাঠে। দুপুরের মধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বাদ্যযন্ত্র, রঙিন ব্যানার, ফেস্টুন, ও প্ল্যাকার্ড হাতে নেচে গেয়ে র‌্যালিতে অংশ নেন নেতা-কর্মীরা। র‌্যালিতে হিন্দু সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য ও দৃষ্টিনন্দন।

স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতা আমিরুজ্জামান খান শিমুল, জেলা সভাপতি অ্যাড এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক আহ্বায়ক অ্যাড এস এম মশিউর রহমান, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু এবং ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন ও মুশফিকুর রহমান মানিক।

সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য। দুই হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে ওঠে এক নতুন ইতিহাস।”

তিনি আরও বলেন, “এই অভ্যুত্থানে নানা মত ও পথের মানুষ অংশ নিয়েছেন, কিন্তু ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/