• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ভান্ডারিয়ায় ট্রলারচালকের হাত-পা বাঁধা লাশ মিলল খালে

মোঃ শামীম হোসাইন / ১২৫ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়া এক ট্রলারচালকের লাশ পাওয়া গেছে খালে। হাত-পা বেঁধে লাশের সঙ্গে ইট ঝুলিয়ে দেওয়া ছিল।

পুলিশ সোমবার (৪ আগষ্ট) দুপুরে উপজেলার কাপালিরহাট খাল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ট্রলারচালকের নাম রব্বানী ব্যাপারী (২৫)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু ব্যাপারীর ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে রব্বানীর বিরোধ ছিল। প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন গতকাল রোববার রাত ১০টার দিকে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। আজ সকালে গ্রামবাসী কাপালিরহাট খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।’

রব্বানীর বাবা মন্টু বলেন, ‘আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। গতকাল রাত ১০টার দিকে প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক হালদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/