• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বারেরা ৯নং ওয়ার্ডে দোকানে চুরি ও অগ্নিসংযোগ, সিএনজির ব্যাটারিও চুরি: আতঙ্কে এলাকাবাসী

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৫০ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

দেবিদ্বার উপজেলার বারেরা পৌরসভার ৯নং ওয়ার্ডে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী বারের পূর্বপাড়ন মজুমদার বাড়ির মেন্টু মজুমদার, যিনি পাঁচ কন্যাসন্তানের জনক এবং পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, দীর্ঘদিন ধরে একটি ছোট দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, রাতে একদল দুর্বৃত্ত মেন্টুর দোকানে চুরি করে সব মালামাল লুটে নেয়। এরপর দোকানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এতে করে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং মেন্টু মজুমদার সম্পূর্ণভাবে সর্বস্বান্ত হয়ে পড়েন।

একই রাতে স্থানীয় আরেক বাসিন্দা মোহাম্মদ উল্লাহ ভূইয়ার মালিকানাধীন ভাড়ায় চালিত সিএনজির ব্যাটারি চুরি হয়। তিনি জানান, দুর্বৃত্তরা তার সিএনজির চাকা খুলে নেওয়ার চেষ্টাও করেছিল।

এভাবে এক রাতেই পরপর দুটি চুরির ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্থানীয়দের ভাষ্য মতে, প্রায় প্রতি রাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে, যা জনমনে ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে।

ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অনতিবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/