• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

যশোরে ডিবি পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই মাদক কারবারি গ্রেফতার

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃমানিক হোসেন / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিমের অভিযানে দুই চিহ্নিত ও সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার রাজারহাট চামড়ার বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ডিবির অফিসার ইনচার্জ। তাঁর নেতৃত্বে এসআই অলক কুমার দে, পিপিএম, এবং এএসআই মোঃ শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

প্রথমে গ্রেফতার করা হয় দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার আসামি মোঃ ইয়াসিন আরাফাত (২৭)কে সে মুড়লী গ্রামের মৃত গহর আলীর ছেলে । তাঁর বিরুদ্ধে এক বছর ছয় মাসের সাজা ওয়ারেন্ট (সিআর নং–২০৫৩/২১) এবং আরেকটি মাদক মামলার ওয়ারেন্ট (জিআর নং–২৮৩/২২) রয়েছে।

পরবর্তীতে ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুড়লীর মোড় থেকে মেহেদী হাসান শাওন (২৩) নামের অপর এক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি মুড়লী গ্রামের আব্দুস সালাম মীর এর ছেলে। তাঁর বিরুদ্ধেও দুই বছরের সাজা ওয়ারেন্ট (জিআর নং–১৩১৯/১৭) রয়েছে।

গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/