• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

মাধবপুরে মাদক সম্রাট ফুয়াদ সাকিব গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ৩৯২ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও বিজিবির যৌথ বাহিনী। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে।

বুধবার ভোর রাতে মাধবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযানে আরো তিনজনকে আটক করা হয়। এরা হল ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়েছে।”
অভিযানে সাকিবের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮কেজি গাঁজা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল।

বিজিবি সূত্র জানায়, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল এবং তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/