• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গায়ে হাত উঠালেন মা মটরসের প্রো: জিল্লুর রহমান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: / ২০৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সাতক্ষীরায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ এর গায়ে হাত উঠায়ে জনসম্মুখে হেনস্থা করলেন বাস মালিক সমিতির সহ-সভাপতি ও মা মটরসের মালিক মোঃ জিল্লুর রহমান। বুধবার (২৩ জুলাই) রাত ১০ টার দিকে শহরের নিউ মার্কেট মোড়স্থ সাতক্ষীরা ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ ঔষধ কেনার জন্য নিউ মার্কেট মোড় প্রধান সড়ক থেকে মোটরসাইকেলে সাতক্ষীরা ফার্মেসির দিকে টার্ন নিলে বিপরীত দিক থেকে আসা লাল রঙের একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি হয়। এ সময় প্রাইভেটকার গাড়ি থেকে নেমে বাস মালিক সমিতির সহ-সভাপতি ও মা মটরস এর মালিক জিল্লুর রহমান নেমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাহেবকে গায়ে হাত উঠায়ে জনসম্মুখে হেনস্থা করতে করতে কৃষ্ণচূড়া গাছের দিকে নিয়ে যেতে থাকলে উপস্থিত জনগন এগিয়ে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রক্ষা করে এবং অভিযুক্ত জিল্লুর রহমান প্রাইভেটকার গাড়িযোগে নিউমার্কেটের দিকে চলে যায়।
উপস্থিত আখের রসের দোকানদার মো.মনজুর রহমান জানান, অভিযুক্ত জিল্লুর রহমানের প্রাইভেটকার গাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মোটরসাইকেল ধাক্কা দিয়েছে অভিযোগ এনে তাকে হেনস্থা করতে থাকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোন দোষ ছিল না।

এ বিষয়ে অভিযুক্ত জিল্লুর রহমানের বক্তব্য জানতে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/