• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

যোগানিয়ায় সেলুনে কিশোরকে কাঁইচি দিয়ে কুপিয়ে জখম

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ৯৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারস্থ বাসষ্টান সংলগ্ন সেলুনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল মামুন (১৬) নামে এক কিশোরকে কাঁইচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে শিমুল নন্দী নামের এক যুবক। মামুনকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমর ফারুক-কেও কুপিয়ে আহত করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,আল মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে,মঙ্গলবার ২২ শে জুলাই আনুমানিক ২ ঘটিকায় প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে সেখানে শিমুল নন্দী পিতা, নলিন নন্দীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ কাঁইচি দিয়ে আল মামুনের গলায় কোপ দেয়, চিৎকার শুনে তার চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ওমর ফারুক কে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যায় এবং আল মামুনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে আল মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন, এবং মামুনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঘটনার পর নড়াগাতী থানা পুলিশ সেলুন মালিক প্রহ্লাদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যোগানিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/