• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে বিনামূল্যের পেঁয়াজ বীজ ও সার পেল ৮৫০ জন কৃষক

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ৩৭৩ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৮ শত ৫০ কেজি পেঁয়াজ বীজ ও ৩৪ মেট্রিক টন সার বিতরণ করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে এ সার বীজ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।

সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী, সহকারী কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব।

কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলার ৮৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/