• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

নড়াইলে পিতার ঘোড়ার গাড়ির নিচে পড়ে সন্তান নিহত।

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৪১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নড়াইলে পিতার ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে সাদমান নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতীতে দুপুরের দিকে বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

বাগুডাঙ্গা এলাকার বাসিন্দা শেখ ইকবাল হোসেন জানান, বাগুডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যা অত্যান্ত দরিদ্র মানুষ। ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে। শনিবার দুপুর ১২টার দিকে বাগুডাঙ্গা আঠারো বেকি নদী থেকে পঁচানো (জাগ দেয়া) পাট বোঝাই দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। শিশুটিও ঘোড়ার গাড়ির সাথে হেটে যাচ্ছিলো। নদী থেকে কিছুদুর সামনে গেলে শিশুটি পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে চলে যায়। গাড়ির চাকা শিশুটির পেটের ওপর দিয়ে উঠে যায়। আশংকাজনক অবস্থায় সাদমানকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, শিশুটির মৃত্যু খুবই দুঃখজনক। খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোন আপত্তি না থাকায় শিশুটিকে দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এদিকে শিশুটির মৃত্যুতে পরিবারসহ আত্মীয়স্বজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/