• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

যশোরে ২৩ টি স্বর্ণের বারসহ আটক- ২

মো মানিক হোসেন / ৯৬ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

যশোরে সাড়ে চার কোটি টাকা মূল্যের ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মুরাদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক দুই জনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩.০৯৫ কেজি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার টাকা।

আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসান (২৫)।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মুরাদনগর বাজারের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় এবং ২৩টি স্বর্ণের বারসহ তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে মহেশপুর সীমান্ত হয়ে ভারত পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আটকৃতদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/