• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

টাঙ্গাইল নাগরপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

মো: রেজাউল করিম / ১৪৮ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নাগরপুর উপজেলায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (৪ জুলাই)বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।

যুব দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. এম.এ. মান্নান এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,উপজেলা মিডিয়া ও অফিস সম্পাদক আব্দুর সবুর, উপজেলা যুব বিভাগের ক্রিড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল এবং সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন:”বর্তমান সময়ে দেশের যুব সমাজ এক চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। মাদক, অপসংস্কৃতি ও বেকারত্বের কারণে তারা বিপথে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেছে। তরুণদের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা যুবকই পারবে দেশ ও জাতির মুক্তির অগ্রপথিক হতে।”

সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন:”আমরা একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক যুব সমাজ গড়ে তুলতে চাই, যারা সমাজ পরিবর্তনের জন্য আত্মনিয়োগ করবে। যুব নেতাদের উচিত নিজেদের চিন্তা-চেতনা ও কর্মপদ্ধতিকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা।”

বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা, ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি ও যুব কার্যক্রমের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/