• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মোঃইয়াছিন আলী , সিরাজগঞ্জ প্রতিনিধি / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। বুধবার (২ জুলাই) সকালে বেলকুচি থানা চত্বরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহজাহান আলী পাবনা জেলার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি বেলকুচি থানায় কর্মরত ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে শাহজাহান আলী একটি ব্যাগ নিয়ে আম পাড়তে গাছে ওঠেন। একপর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিরাজগঞ্জ শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শোকাহত সহকর্মীরা জানান, শাহজাহান আলী ছিলেন সৎ ও দায়িত্বশীল একজন পুলিশ সদস্য। তার অকাল মৃত্যুতে বেলকুচি থানা ও স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/