• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মাধবপুরে দেশ সেরা দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টারঃ / ১২৭ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে দেশ সেরা জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলাম এবং জাতীয় পদক প্রাপ্ত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামকে এই সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাধবপুর প্রাথমিক শিক্ষক পরিবার’-এর আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও সহকারী শিক্ষিকা জাকিয়া মাহমুদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা এম জাকিরুল হাসান, চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, মির্জা স্কলার একাডেমির প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মির্জা, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা জামাতের আমির আলাউদ্দিন ভূঁইয়া, প্রধান শিক্ষক ইসকান্দার মির্জা ফারুক, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মানিক মিয়া এবং সাংবাদিক আলমগীর কবির। অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/