• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বিরলে রাষ্ট্র কাঠামোর ৩১ দফার লিফলেট বিতরণ করলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৮৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিরলে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
১১নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোকসেদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নওশাদ আলী, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি জিনাত আরা বেগম, জেলা বিএনপি’র পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুর ইসলাম চেয়ারম্যান, বিরল পৌর-বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক সুমন রেজা, ০৬নং ভান্ডারা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন প্রধান, জেলা জাতীয়তাবাদী প্রচার দলের সাংগঠনিক সম্পাদক তারিফ মাহমুদ’সহ জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি লুৎফর রহমান, ১১নং পলাশবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও অত্র ইউনিয়নের ০২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আহসান আলী মাষ্টার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আজহার আলী, বায়েজিদ, জিলানী, ফেরদৌস আলী, আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম প্রমূখ।
পরে প্রধান অতিথি ১১নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী বাজার ও চকেরহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/