• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

অধ্যাপক বিএম নাগিব হোসেনকে ফুলের শুভেচ্ছা জানালো জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি!

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ১১০ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

বি.এম. বাকির হোসেন স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এবং নবগঠিত জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার ১ নম্বর নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক বিএম নাগিব হোসেনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২৭ জুন ২০২৫) ঢাকায় জিয়া পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত নেতারা বলেন, অধ্যাপক নাগিব হোসেনের মতো শিক্ষিত, দক্ষ ও পরীক্ষিত সংগঠকের অন্তর্ভুক্তি জেলা কমিটিকে আরও কার্যকর ও গতিশীল করবে।

অধ্যাপক বিএম নাগিব হোসেন শহীদ বি.এম. বাকির হোসেনের ছোট ভাই। তিনি শুধু শিক্ষক নন, বরং সামাজিক সংগঠন ও সংগঠনিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত। বি.এম. বাকির হোসেন ছিলেন সোনালী ব্যাংক সিবিএ’র সাবেক কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলার একজন প্রখ্যাত শ্রমিকনেতা, যিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে নির্মমভাবে নিহত হন। তার স্মৃতিকে ধরে রাখতে এবং আদর্শকে সামনে এগিয়ে নিতে অধ্যাপক নাগিব হোসেন নিরলসভাবে কাজ করে চলেছেন।

অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় অধ্যাপক বিএম নাগিব হোসেন বলেন,”এই দায়িত্ব শুধু সম্মানের নয়, এটা আমার কাছে একটি অঙ্গীকার। আমি চেষ্টা করব শহীদ বি.এম. বাকির হোসেনের স্মৃতি ও আদর্শ ধারণ করে জিয়া পরিষদের সংগঠনকে নড়াইলে আরও শক্তিশালী ও কার্যকরভাবে গড়ে তুলতে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই আস্থা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।”

অনুষ্ঠানে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় শুভকামনা ও আগামী দিনের নেতৃত্বে সফলতার প্রত্যাশার মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/