• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঠাকুরগাঁও পঞ্চগড় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের মৃত্যু

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনে ভিআইপি নামসম্বলিত কোচের পিছন থেকে ধাক্কায় প্রাণ গেল পাগলু চালক আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)।

মঙ্গলবার ২৪-শে জুন সকাল আনুমানিক ৮:৩০ মিনিট এর সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খোশ বাজার এলাকার খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ও তার মেয়ে রুবাইয়া খাতুন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশ বাজার এলাকার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা। এবং রুবাইয়া খাতুন বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রতিদিন সকালে বাবা মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বের হতেন সংসারের দায় মেটাতে। কিন্তু আজ আর বাবা মেয়ের ঘরে ফেরা হলো না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি কোচ (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। এসময় কোচটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিস অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ কোচের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাগলু গাড়িটির চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর এবং পাগলু গাড়িটিতে একমাত্র যাত্রী হিসেবে অবস্থান করা তার মেয়ের মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এ বিষয়ে ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/