• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

শ্রীপুরের সাতখামাইরে বন্ধ রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন

মোমেন আকন্দ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৮৮ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সাতখামাইর রেলস্টেশনটি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন রেল সুবিধা বঞ্চিত এলাকাবাসী। আজ সকাল ১০টায় সাতখামাইর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আয়োজিত এই মানববন্ধনে প্রায় সাত থেকে আট শতাধিক ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সাতখামাইর রেলস্টেশনটি এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশনটি বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের বিকল্প পথে অতিরিক্ত ভাড়া ও সময় নষ্ট করে যাতায়াত করতে হচ্ছে, যা তাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্টেশনটি দ্রুত চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, “এই স্টেশনটি আমাদের অধিকার, এটি চালু করতে হবে।”

আন্দোলনকারীরা জানান, স্টেশনটি চালু থাকলে এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে। তারা অবিলম্বে স্টেশনটি সংস্কার করে পুনরায় চালু এবং সকল লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই দাবি মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন এবং রেল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/