• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বিরলে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ছাগল বিতরণ

মুসলিম হক বিরল / ১১৭ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

বিরলে মমতা পল্লী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে অসহায় ও দরিদ্র মহিলাদের আয়বৃদ্ধিমূলক কমসূচির অধীনে ছাগল বিতরণ করা হয়েছে।

আজ রবিবার উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ২০ জন উপকারভোগীর মাঝে ২ টি করে মোট ৪০ টি ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিরল উপজেলার ১ নং আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিটন আলী উপকারভোগীদের মাঝে ছাগলসমূহ বিতরন করেন। মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঙ্গুঁল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ ছাবেদ আলী, ইউপি সদস্য মোঃ মেহেদী হাসান সাকিল। প্রধান অতিথি বলেন উপকারভোগীগন আয়বৃদ্ধিমুলক কর্মসুচিতে অংশগ্রহণ করে দারিদ্র্য বিমোচনে যথেষ্ট ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালককে অনুরোধ করেন এবং দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার হিসাব রক্ষক মোঃ সেলিম রানা সহ অন্যন্য সহকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/