খুলনার খানজাহান আলী থানার মৌজার- শ্যামগন্জ এর ভূমি এল, এ, কে, ডি, এ কেস নং – ১১ সি( শিল্প) ৬২-৬৩ এর ১৩৫, ১৪ ভূমি বে – আইনী হুকুম দখল, অবৈধ ব্যবহার সম্পর্কে ভূমিপুনরুদ্ধার কমিটির উদ্যোগে ১৫ জুন বিকাল ৪ টায় শিরোমনি শহীদ মিনার চত্বরে বিক্ষোভ জনসভা অনুষ্টিত হয়। বিক্ষোভ জনসভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল শেখ আব্দুল গফফার। মোহাম্মদ জিয়াউর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েত, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফুল্লা তারেক, মোহাম্মদ মাসুম বিল্লাহ সহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা অবিলম্বে যার যার জমি তাদের ফেরত দেয়ার জোর দাবি জানান, অন্যথায় কঠিন আন্দোলনের ঘোষণা দেন।
https://slotbet.online/