• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত। দুইজন সাময়িক বহিষ্কার।

স্টাফ রিপোর্টারঃ / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামের বিএনপি কর্মী আপন দুই ভাই মহাব্বত আলী ও ইউনুস আলী হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডাক্তার নুরুল ইসলাম ও সাবেক সদস্য আশরাফ হোসেন (মুহুরী)কে সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ই জুন) জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ারদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “কালিগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নের আভ্যন্তরীণ সংঘর্ষে দুইজন নিহত এবং পরবর্তীতে বাড়ির ঘর ভাঙচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ডাক্তার নুরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেন (মহুরি) কে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার এবং উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল। ”

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সামরিক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কালিগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর আগে ১জুন বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে-বিএনপি কর্মী মোহাম্মদ আলী নিহত হন। উক্ত সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন তার আপন বড় ভাই ইউনুস আলী।পরবর্তীতে ৪জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি (বড় ভাই) মৃত্যুবরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মহব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে কালিগঞ্জ থানায় ডাক্তার নুরুল ইসলামকে ১ নং আসামি করে ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/