নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল ৮ ই জুন রবিবার অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাহাজে কর্মরত অবস্থায় নিহত ছয় নাবিকের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, “আলবাকেরা” নামের একটি বাল্ক কার্গো জাহাজে দায়িত্ব পালনরত অবস্থায় ছয় জন নাবিকের প্রাণহানি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত বিচার ও ন্যায়বিচার দাবি করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ বসির আহমেদ ড্রাইভার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ কায়েমুল ইসলাম মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি ত্রিমেশ অতিমী, আবুল কাশেম মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার এবং ইবাদত হোসেন মাস্টার।
বক্তারা বলেন, যশোর ও ফরিদপুর অঞ্চলের নৌপথগুলোতে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দুর্বৃত্তদের দাপট এবং প্রশাসনের অনীহা শ্রমিকদের জীবন বিপন্ন করে তুলেছে। মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।
প্রতিবাদ সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুর রহমানসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। তারা সকলেই নিহত নাবিকদের বিচার এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
সভা শেষে নিহত ছয় নাবিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থতার কামনা করা হয়।
https://slotbet.online/