• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

সাতক্ষীরার কৃতি সন্তান অ্যাডভোকেট নাজমুল হাসান-এর ঈদ শুভেচ্ছা

মঞ্জুর হোসেন / ২৮৩ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

সাতক্ষীরার গর্ব, ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ নাজমুল হাসান, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

তিনি ১৯৮৪ সালে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা, আলহাজ্ব মরহুম কোরবান আলী, ছিলেন একজন শিক্ষানুরাগী, যিনি পাকিস্তান আমলে ১৯৬৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ব্যাচেলর অফ আর্টস (B.A) ডিগ্রি অর্জন করেন। দেশ স্বাধীনের পর তিনি সোনালী ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অ্যাডভোকেট নাজমুল হাসান আইন পেশায় যুক্ত হন এবং বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাতক্ষীরা ও আশেপাশের এলাকার সাধারণ মানুষকে, বিশেষ করে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে, বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে ‘গরীবের আইনজীবী’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

সাতক্ষীরার পলাশপোল এলাকায় তার নিজস্ব বাসভবন রয়েছে, তবে পেশাগত কারণে বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে বসবাস করছেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অ্যাডভোকেট নাজমুল হাসান ঢাকা ও সুপ্রিম কোর্ট বারের সকল আইনজীবী, সাতক্ষীরা-১ আসনের সর্বস্তরের জনগণ এবং সারাদেশের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একইসাথে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন তিনি সর্বদা ন্যায়ের পথে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারেন।

ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/