• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ধস

মোঃ নজরুল ইসলাম খান, / ১৯১ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। এতে করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মতে, খোয়াই নদীর পানি বৃদ্ধি পেলে এলাকাগুলো প্লাবিত হতে পারে।

পূর্ব তেঘরিয়া গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন, কয়েকদিন ধরে খোয়াই নদীর পূর্ব ভাদৈ অংশের বাঁধ ধসে পড়েছে। খোয়াই নদীর পানি বাড়লে বাঁধ ভেঙে যাবে। এতে এলাকা প্লাবিত হবে।
জাহেদ আলী বলেন, প্রতিবছরই পূর্ব ভাদৈ এলাকার বাঁধ ধসে যায়। অনেক সময় ভাঙনের কবলে পড়ে এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তাই দ্রুত বাধ মেরামতের দাবি জানাই।

এদিকে, দেশের ছয় জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর মধ্যে হবিগঞ্জেও সৃষ্টি হবে বন্যা। আগামী ৩ দিনের মধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এমন শঙ্কা রয়েছে। ফলে নদী সংলগ্ন হাওড় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, শহরের আশ-পাশের সকল বাঁধ পর্যবেক্ষণ করা হয়েছে। পূর্ব ভাদৈসহ দুটি বাঁধের কিছুর অংশ ধসে গেছে। আমরা ইতোমধ্যে কাজ করেছি। এছাড়া ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে প্রায় ৩২ হাজার সিনথেটিক জিও ব্যাগ প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/