• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

সংবাদ সংগ্রহের কাজে গেলে সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি / ১৪২ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

ময়নসিংহের গফরগাঁও উপজেলাধীন টাংগাব ইউনিয়নে সংবাদ সংগ্রহের কাজে তথ্য চাওয়ায় জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার  গফরগাঁও উপজেলা প্রতিনিধি  রুহুল আমিনকে হেনস্তা ও মিথ্যা মামলায় পুলিশে সোপর্দ করেন ১৫ নং টংগাব ইউনিয়নে সচিব জুবায়েদ আহমেদ।

২৫ মে ২০২৫ ইং তারিখ দুপুর ২:১০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে ১৫ নং টংগাব ইউনিয়ন আসেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি  রুহুল আমিন। এসময় ১৫ নং টংগাব ইউনিয়নের সচিব জুবায়েদ আহমেদের নিকট তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রুহুল আমিনকে অকথ্য গালাগালি সহ মারধর করতে উদ্যত হন। এসময় রুহুল আমিনকে গ্রাম পুলিশ ও এলাকার উশৃংখল মানুষদের দিয়ে হেনস্তা করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়। ঘটনা জানতে পেরে পাগলা থানা পুলিশের টহল টিম রুহুলকে উদ্ধার করে হেফাজতে নিয়ে আসেন। এরপর টাংগাব ইউনিয়নের প্রশাসক ও গফরগাঁও উপজেলার শিক্ষা কর্মকর্তা নূর-ই-আলম ভূঁইয়ার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দিয়ে আটক দেখানো হয়।

এ ব্যাপারে জানতে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস আলমকে কল দিলে সাংবাদিকদের থানায় দেখা করতে বলেন।

এরপর সাংবাদিকদের একটি টিম পাগলা থানায় গেলে ওসি ফেরদৌস আলম বলেন, নিয়মিত মামলায় চালান করা হবে। আপনারা আদালতে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/