• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কালিয়া-গোপালগঞ্জ সড়কের বেহাল দশা

মো তুহিন মোল্লা, / ২৪০ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া-গোপালগঞ্জের ব্যস্ততম সড়কে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ গুরুত্বপূর্ণ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। ফলে পথচারী ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। কালিয়া-গোপালগঞ্জ সড়কে দীর্ঘদিন থেকে এ বেহালদশা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা এ সড়কটি সংস্কারের বিষয় উদাসিন। সচেতন মহল সড়কটিতে যানবাহন চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন দেখা যায়, উপজেলার নড়াগাতী থানার যোগানীয়া মোড় থেকে চাপাইল সেতু পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দেখলে মনে হয় যেন ডোবা কিংবা ছোটোখাটো পুকুর। কয়েক বছর ধরে সংস্কারের অভাবে সড়কটিতে ছোটো বড়ো খানাখন্দের সৃষ্টি হয়েছে। অপরদিকে, সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সড়কের দু’পাশে পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় হালকা বৃষ্টিতেই সড়কের অধিকাংশ জায়গায় পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কে ট্রাকসহ ছোটবড় সকল ধরনের যানবাহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বেহাল দশা এ সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে ভোগান্তিতে পড়ছে ব্যবসায়ী মহল, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। ঢাকা, ফরিদপুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এ সড়কে যানবাহনসহ চলাচল করে থাকে।
এ বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এ দূর্ভোগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু অদ্যাবধি কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।

কালিয়া উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল বলেন, এ সড়কের সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/