• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বিরলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্রতা হ্রাসে মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) / ১২৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

দিনাজপুরের বিরলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে ২০২৫) বিকালে বিরল উপজেলা পরিষদ হল রুমে খামাড় বাড়ি, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিরল উপজেলার প্রতিটি ইউনিয়নের উদ্যোক্তাদের উপস্থিতিতে মাশরুম চাষের পদ্ধতি, প্রশিক্ষন, পরিকল্পনা, বাজারজাত, সফলতা, দৈনন্দিন ব্যবহার, খাদ্যাভাস, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে উদ্যোক্তাদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন।

বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে ও বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান, জেলা সিনিয়র বিপনন কর্মকর্তা মোঃ রবিউল হাসান, কৃষি প্রকৌশলী আবু শামস বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা হক আঁখি প্রমুখ। মাঠ দিবসে উদ্যোক্তাদের উপস্থিতিতে মাশরুম চাষের পদ্ধতি, প্রশিক্ষন, পরিকল্পনা, বাজারজাত, সফলতা, দৈনন্দিন ব্যবহার, খাদ্যাভাস, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনা শেষে ২ জন উদ্যোক্তার মাঝে ভ্যান গাড়ী তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/